আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলায় অভিযুক্ত দুজন পুলিশ হেফাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪০

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন— মো. আব্বাস ও আরিফ আল কবির। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছন মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই তুহিন শিকদার।

তিনি জানান, মতিঝিলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায়  আজ সকাল ৯টা পর্যন্ত কোনও মামলা হয়নি। এছাড়া আটক কাউকে এখনও গ্রেফতার দেখানো হয়নি। আটক দুইজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঊর্ধ্বতনরা থানায় আসার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।

এরআগে, বুধবার (১৫ জানুয়ারি) রাত ১২টার দিকে ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া পোস্টে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান, এ ঘটনায়  ‘ইতোমধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারও সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’

তার আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল নিয়ে দুপক্ষই এনসিটিবি ঘেরাও করে রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষই। এসময় কয়েকজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা একদল লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে মতিঝিলে এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হয়। পরে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে থাকা লোকজন আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় নারীসহ কয়েকজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম