ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র হিরু কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পথচারী তৌফিকুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক মো. হানিফ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে গুলশান এলাকা থেকে হিরুকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন বৌদ্ধ মন্দিরের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন পথচারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩)। সকাল ১১টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে ভুক্তভোগীর মূত্রথলি ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান৷ এ ঘটনায় নিহতের স্ত্রী ইসমেত জাহান ইলোরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১২ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন। গত ২১ আগস্ট বাড্ডা থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম