৩০০ ফিটে গাড়ি থামিয়ে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩২

রাজধানীর ৩০০ ফিটে একটি মুরগিবাহী পিকআপের গতিরোধ করে চালককে ছুরিকাঘাত করে প্রায় চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত চালকের নাম এনামুল হক (২৪)।

শুক্রবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পিকআপের হেলপার রাকিব জানান, তারা নরসিংদী থেকে মুরগী নিয়ে রাজধানীর কাপ্তান বাজার যাওয়ার পথে ৩০০ ফিট কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর পর একটি বাস তাদের গাড়ির পেছনে ধাক্কা দেয়। পরে গাড়িকে চাপানোর চেষ্টা করে। কিছু দুর যাওয়ার পর বাসটি সামনে গিয়ে চাপ দেয়। গাড়ি থামালে বাস থেকে ৪/৫ জন নেমে দুপাশের গ্লাস ভেঙ্গে চালক এনামুলকে কুপিয়ে আহত করে এবং কাছে থাকা ৩ লাখ ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত চালককে রাতেই ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, আমাদের কাছে এমন কোনও অভিযোগ আসেনি। গতকাল রাতে ওই এলাকায় আমাদের অভিযান টিমও ছিল। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম