ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করাসহ ছয় দফা দাবি জানিয়েছে ‘স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক ঐক্যজোট’। রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক শিক্ষক সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে ৪০ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করে যাচ্ছি। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মধ্যে বর্তমানে সহকারী শিক্ষকদের বেতন ৩ হাজার ৩০০ টাকা এবং প্রধান শিক্ষকদের সাড়ে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। বাকি প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ তো দূরের কথা, আজ পর্যন্ত একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাও এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। আমরা শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানাচ্ছি।

শিক্ষকদেরে দাবির সঙ্গে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘পরবর্তী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ কারিগর হয়ে উঠবে। তাদের যদি আমরা যথার্থভাবে গড়ে তুলয়ে চাই, তাহলে যারা তাদের গড়ে তুলবেন, সেই শিক্ষকদের মর্যাদা দিতে হবে। তাদের সব দাবি-দাওয়া পূরণ করতে হবে।’

শিক্ষকদের ছয় দফা দাবি হলো–

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করা; স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা দেওয়া; মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে অবিলম্বে কোড নম্বরে অন্তর্ভুক্ত করা; স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করা; ইবতেদায়ি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি করা এবং ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশন দেওয়া ও ভৌত অবকাঠামো নিশ্চিত করা।

স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের অন্যান্য সদস্যরা। তাদের দাবির সঙ্গে আরও সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে বলে জানানো হয়।

/এএজে/আরকে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক