৭ দিনের মধ্যে বিয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০৩

বিয়ের ওপর  বিগত সরকারের আরোপিত কর আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে সাধারণ ছাত্রজনতা নামের একটি সংগঠন। 

রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিবাহের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ব্যভিচার ও ধর্ষণকে ছড়িয়ে দিতে কিছু বিদেশি গোলাম নিরলসভাবে কাজ করে গেছে। বাল্যবিয়েকে আইনবিরুদ্ধ ঘোষণা করে একটা ইস্যু তৈরি করা হলো, অথচ ইসলামের বিধান অনুযায়ী একটা ছেলে-মেয়ে বালক-বালিকা হলেই বিয়ের উপযুক্ত হয়ে ওঠে। ১৩-১৪ বছর বয়সী ছেলে-মেয়েরা অবাধে মেলামেশা করছে, সেটা বন্ধে সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। তারপর বলা হয়, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করা যাবে না, এটা পশ্চিমাদের আরেকটি প্রোপাগান্ডা।

তারা বলেন, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিধান। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে ইসলামের ওপর হস্তক্ষেপ করেছে, যার একটি হলো বিয়েতে কর আরোপ করা। ইসলামের বলা আছে, যে বিয়ে সহজেই হয় সে বিয়েতে আল্লাহর রহমত থাকে।

বক্তারা আরও বলেন, পলাতক হাসিনা সরকার বিয়ের মতো একটি পবিত্র বিষয়েও অবৈধভাবে কর আরোপ করেছিল, যা সুস্পষ্টত ইসলামের অবমাননা। এতে করে যেমন যুবকদের চরিত্র নষ্ট করা হয়েছে, একইভাবে ব্যভিচারের দিকেও তা ধাবিত করতে সহায়তা রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে বিয়ের ওপর আরোপিত এই অবৈধ কর প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট যাবতীয় আইন বাতিল করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জুবায়ের সাদী, সাব্বির আহমেদ, সানাউল্লাহ খান, মাহমুদ হাসান প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম