‘কাজের ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নিতে হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৫, ১৩:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৫৬

মেনিনজাইটিস টিকা না পেয়ে বিক্ষোভ করছেন সৌদিগামী যাত্রীরা। তবে দেশটিতে যেতে সব যাত্রীর এই টিকা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, সৌদি আরবে যেতে কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না, শুধু ওমরাহ ও ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদের ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন সৌদিগামী যাত্রী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। এসব যাত্রীদের মধ্যে কেউ কাজের জন্য, আবার কেউ ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন।

পুলিশ জানিয়েছে, আন্দোলনরতদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী। এছাড়া ওমরা হজের যাত্রীও আছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুয়েকটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা টিকা পাননি। সেসব হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে, পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন প্রবাসীরা।

এমন পরিস্থিতিতে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, চিঠির বর্ণনা অনুযায়ী, সৌদি আরবে শুধু ওমরা ও ভিজিট ভিসার জন্য এই টিকার প্রয়োজন হবে। এটি কাজের ভিসার জন্য প্রযোজ্য নয়’

তিনি আরও বলেন, ‘সম্মানিত রেমিট্যান্স উপার্জনকারী যারা কাজের ভিসায় সৌদি আরব ভ্রমণ করছেন, তাদের টিকা দেওয়ার প্রয়োজন নেই।’

/আইএ/এসও/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম