লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৫, ১৬:০৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৬:০৯

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সরকারি খরচে ফিরিয়ে আনা হয়েছে আরও ৪৬ জন বাংলাদেশি নাগরিককে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।  পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখনও পর্যন্ত ২০টি ফ্লাইটে মোট ১ হাজার ২৯২ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইওএম বিমানবন্দরে তাদের  স্বাগত জানান।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন, চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং তাদের খোঁজখবর নেন। সংঘর্ষের সময় বোমা হামলায় এখনও পর্যন্ত এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

চলমান সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক সব বাংলাদেশির প্রত্যাবাসন ব্যয় বহনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সরকার। প্রত্যাবাসনে ইচ্ছুকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
নেতানিয়াহুকে কি আসলেই ‘উন্মাদ’ বলেছেন ট্রাম্প
হামলা বন্ধে হিজবুল্লাহর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম