কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও বাড়াতে পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিতে হবে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি।

এ সময় আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা দেওয়ায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। 

সভায় জানানো হয়, বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা নিয়ে থাকেন।  প্রতিদিন গড়ে দেড় হাজার পুলিশ সদস্য প্যাথলজিক্যাল রিপোর্ট নেন। এছাড়া, গত বছর চক্ষু বিভাগে ৭১২টি অপারেশন এবং অন্যান্য বিভাগে ৬ হাজার ৪৬৭টি অপারেশন সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।

আইজিপি হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা নেওয়ার প্রক্রিয়া (রেজিস্ট্রেশন, ওপিডি, কনসালটেশন, মেডিসিন স্টোর, রিপোর্ট ডেলিভারি ইত্যাদি), জরুরি বিভাগ, রেডিওলজি ও ইমেজিং, আইসিইউ, ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সেবা দেওয়ার প্রক্রিয়া দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ডা. মো. এমদাদুল হক এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম