বিমানের ফ্লাইটে ‘বোমা হামলার হুমকি’, শাহজালালে নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১০:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২২:১৯

ইতালির রোম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ‘বোমা থাকার হুমকি’ পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে আড়াইশো যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকালে ঢাকায় নিরাপদেই অবতরণ করেছে। যাত্রীরাও সবাই উড়োজাহাজটি থেকে নিরাপদে নেমে বিমানব্ন্দরের টার্মিনালে এসেছেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তবে অপরিচিত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসা সেই ‘হুমকি’ হালকাভাবে না নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে রোম থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘আমরা অপরিচিত একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানের রোম-ঢাকা ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছি। ফ্লাইটটি আড়াইশো যাত্রী এবং ১৩ ক্রু নিয়ে সকাল ৯টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। সব যাত্রী নিরাপদেই উড়োজাহাজ থেকে নেমে এসেছেন এবং বিমানবন্দর টার্মিনালে গেছেন। আমরা এখন প্রটোকল অনুযায়ী, বিমানটি তল্লাশি চালিয়ে হুমকির বিষয়টি খতিয়ে দেখছি।’

এ বিষয়ে এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল ফ্লাইটটিতে সার্চ করার প্রস্তুতি নিচ্ছে। বোমা আছে কিনা, তা আমরা নিশ্চিত নই। তবে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে সার্চ করার প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও বাড়িয়েছি।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান