জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ: তদন্তে নড়াইল এবং যশোরে প্রসিকিউশন টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৫, ১৪:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৪:২৮

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতার তদন্তে নড়াইল এবং যশোর সফরে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রসিকিউশন টিম। বুধবার (২২ জানুয়ারি) প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, টিমে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ছাড়াও সংস্থাটির তদন্ত শাখার উপ-সহকারী পরিচালক মাসুদ পারভেজসহ কয়েকজন সদস্য রয়েছে। তাদের নেতৃত্বাধীন টিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতার তদন্তে নড়াইল এবং যশোর সফরে রয়েছেন। তারা ২১ জানুয়ারি নড়াইলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গত ২১ জানুয়ারি এবং আজ বুধবার (২২ জানুয়ারি) তারা নড়াইলের লোহাগাড়া, সদর এবং নড়াগাতি থানার ৩০ জন সাক্ষী ও ভিকটিমের বক্তব্য রেকর্ড করেন। এ সময় তারা বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তাদের সঙ্গে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। আজ তারা যশোরের উদ্দেশে নড়াইল ত্যাগ করবেন। আগামী ২৪ জানুয়ারি তারা ঢাকায় ফিরে আসবেন বলেও জানা গেছে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী