দশম গ্রেডে নিয়োগসহ ৪ দফা দাবিতে সড়ক অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৫১

সরকারি চাকরিতে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে শাহবাগে মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত সড়কেই অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং পরবর্তীতে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো- দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন এবং ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ।

এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

এখনও পর্যন্ত কোনও আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, আমাদের এখনও পর্যন্ত কোনও ধরনের আশ্বাস দেওয়া হয়নি। এর আগেও আমরা ২০১৭, ২০১৮ এবং ২০২৩ সালে আন্দোলন করেছি। তখনও কোনও সাহায্য পাইনি, গণঅভ্যূত্থানের পরেও আন্দোলন করেছি, তখনও কোনও সুরাহা পাইনি। এর আগের সরকারও সময় নিয়েছে, কাজ করতে চেয়েছে, কিন্তু করে নাই। এখনও একই অবস্থা। যতক্ষণ পর্যন্ত আমরা সন্তোষজনক কোনও আশা না পাবো ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবো।

/আরআইজে/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম