সবুজবাগে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতাররা হলো- মো. সাঈদ (৩৬), মো. হৃদয় সরকার (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৪)।

বুধবার (২২ জানুয়ারি) সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করে ডিবি- লালবাগ বিভাগের একটি দল।

এই তথ্য জানান, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি পুলিশের বরাত দিয়ে ডিসি জানান, আজ ভোরে সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চার জন কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি জানায়, গ্রেফতার ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখে আসছে বলে জানায়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম