ডেমরায় দুই কাভার্টভ্যানের সংঘর্ষে একজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩

রাজধানীর ডেমরায় ঘন কুয়াশায় কারণে দুই কাভার্টভ্যানের সংঘর্ষে মো. হৃদয় (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে দুই গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার।

তিনি বলেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের রাস্তায় তেল শেষ বা ত্রুটির জন্য একটি কভার্টভ্যান থামানো অবস্থায় ছিল। অন্য একটি দ্রুতগতির কাভার্টভ্যান এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে থামানো কাভার্টভ্যানের চালক মারা যান। আহত হন তিন জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

পুলিশ এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে ভোরে ঘন কুয়াশা থাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ ছাড়াও অন্য কোনও কারণ আছে কিনা তা তদন্তের পর বলা যাবে।

আহতরা হলেন— নাজমুল (৪৫),  বাবু (২৩) ও শারফিন (৬০)।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম