‘আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। দেশকে গঠন করতে পড়াশোনা করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নাই।

শনিবার (২৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, ‘ক্লাসের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা, অন্যায় বা দুর্নীতি না করার শিক্ষা দিতে বাবা-মার পাশাপাশি শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে। দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।’ সন্তানরা কাদের সঙ্গে চলাফেরা করে সেদিকে দৃষ্টি দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আপনারা সন্তানদের ছোট ছোট ভুল ধরিয়ে দেবেন। না হলে তারা এক সময় বড় ভুল করতে পারে।’

তিনি বলেন, ‘শিক্ষার গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে পাশের হার মাত্র ১০ শতাংশ। অথচ এই শিক্ষার্থীরাই ক্লাস পরীক্ষায় ৯৫ বা ১০০ নম্বর পাচ্ছে। আমাদের সন্তানদের লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হতে হবে। সেই সঙ্গে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘মাতৃভাষার পাশাপাশি সবাইকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। বিদেশি ভাষা বলে ইংরেজিকে অবহেলা করা যাবে না। বিশ্বায়নের এই যুগে মাতৃভাষা ভালোভাবে রপ্ত করার পাশাপাশি ভালো করে ইংরেজি শেখার বিকল্প নেই।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম