করাচির উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করলো ‘বানৌজা সমুদ্র জয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ২১:২৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২১:২৯

পাকিস্তানের করাচিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে (এক্সারসাইজ আমান-২০২৫) অংশ নিতে চট্টগ্রামের নৌবাহিনীর জেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’। রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর এই জাহাজটি চট্টগ্রাম জেটি ত্যাগ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের করাচিতে এই এক্সারসাইজ আমান-২০২৫ অনুষ্ঠিত হবে।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর জাহাজটি চট্টগ্রাম ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌকর্মকর্তারা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবার উপস্থিত ছিলেন। এর আগে বিদায়ী অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এক্সারসাইজ আমান-২০২৫ এ বিশ্বের বিভিন্ন দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদরা এবং বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৭৪ জন নৌসদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল এক্সারসাইজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবহিকতায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান যাওয়ার সময় শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফরে যাবে। এরআগে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী এক্সারসাইজ আমান এ অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের