মধ্যরাতে মুখোমুখি অবস্থানে ৭ কলেজ ও ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি 
২৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪১আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ গেটে সাত কলেজের আন্দোলনরতদের মুখোমুখি অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে রওনা দেওয়ার ঘোষণা দিলে ঢাবি শিক্ষার্থীরা আগে থেকেই মূল ফটকে অবস্থান নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের ভেতরে এবং সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে অবস্থান নিয়েছেন। মাঝখানে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। উভয় পক্ষই থেকে স্লোগান দিচ্ছে। পুলিশ দুপক্ষকেই শান্ত করা চেষ্টা করছে।

ঢাবির ‘মুক্তি ও গণতন্ত্র তোরণের’ সামনে সাত কলেজের শিক্ষার্থীরা

এরআগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, আজ বিকালে সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন।

এক পর্যায়ে ঢাবির ভিসিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা ১ ঘণ্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। তাতেও সাড়া না পেয়ে রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মোড়ে এক আনুষ্ঠানিক বক্তব্যে ঢাবির প্রো-ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল রহমান এ ঘোষণা দেন।

দুপক্ষকে শান্ত করতে চেষ্টা করছেন পুলিশ সদস্যরা

তিনি বলেন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনের (শিক্ষা) ‘অসদাচরণের’ জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়াসহ ছয় দফা দাবিতে তার বাসভবন ঘেরাও করা হবে। সেখানে তিনি (প্রো-ভিসি) শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। 

রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আব্দুর রহমানের ঘোষণা দেওয়া পর আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। পরে তারা ঢাকা কলেজের বিভিন্ন হলপাড়া ঘুরে আরও শিক্ষার্থীদের একত্রিত করে ঢাবি প্রো-ভিসি অভিমুখে যাত্রা শুরু করেন।

আরও পড়ুন:

সায়েন্স ল্যাব মোড় ছেড়ে ঢাবি প্রো-ভিসির বাসভবন অভিমুখে শিক্ষার্থীরা 

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম