এস কে সুরের সম্পদ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ২০:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২১:০০

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরের (এস কে সুর) লকার থেকে জব্দ করা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বলা হয়েছে আদালতের নির্দেশ ছাড়া এটি কেউ খুলতে পারবে না।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে অনুসন্ধানী কর্মকর্তা নাজমুল হুসাইন আবেদন করেন। 

দুদকের আবেদন বলা হয়, জব্দকৃত এফডিআর, মার্কিন ডলার, ইউরো মুদ্রা এবং স্বর্ণালংকার ট্রেজারি উপযুক্ত স্থানে রাখতে চাই। শুনানি শেষে আদালত জব্দকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দেন।

এর আগে গত ২২ জানুয়ারি এই লকার জব্দের আদেশ চেয়ে আবেদন করা হয়। পরে আদালত আবেদনটি মঞ্জুর করলে ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে থাকা তার তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের দল। সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩শ’ ডলার এবং এক হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর নথি পাওয়া গেছে।

গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম