‘জাতীয় কবিতা উৎসব’ শুরু ১ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১৫:১৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:১৭

‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’ প্রতিপাদ্যে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব-২০২৫।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

মোহন রায়হান বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্টদের দখলে থাকা জাতীয় কবিতা পরিষদকে মুক্ত করে আমরা এবার মুক্ত, স্বাধীন, অবাধ, নিরপেক্ষ ও জনগণের জাতীয় কবিতা উৎসবের আয়োজন করেছি। আমাদের এবারের উৎসবের স্লোগানও তাই ‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই-সংগ্রামে দেশ ও জনগণের পাশে থেকে সত্য-সুন্দরের সাহসী উচ্চারণ ও ভূমিকা পালনই হবে জাতীয় কবিতা পরিষদের কবিদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের জন্য একটি নতুন কাব্য আন্দোলন গড়ে তুলতে জাতীয় কবিতা পরিষদ নিরলস কাজ করে যাবে।'

কর্মসূচির বিষয়ে মোহন রায়হান জানান, ১ ফেব্রুয়ারি সকাল ৯টায় উৎসব চত্বর থেকে র‍্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। এরপর কবি কাজী নজরুল ইসলাম এবং পটুয়া কামরুল হাসানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে।

পরে সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মূল আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান।

জাতীয় কবিতা উৎসবের অনুষ্ঠানে দুই দিনেই নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য, সেমিনার ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত, কবি শ্যামল জাকারিয়া, কবি নুরুন্নবী সোহেল, কবি কামরুজ্জামান, কবি রফিক হাসান, কবি আসাদ কাজল, কবি এবিএম সোহেল রশিদ, কবি রোকন জহুর প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম