আজ আসছে ‘বহুমাত্রিক সেলিম আল দীন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৫, ০৯:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

১৪ জানুয়ারি ছিল নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস। এ উপলক্ষে সেদিন তার স্মরণে একটি ভিডিওচিত্র প্রকাশের উদ্যোগ নেয় ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। তবে সে সময় কাজটি শেষ করতে পারেনি তারা। আজ (৩১ জানুয়ারি) রাত ৯টায় নাট্য সংগঠন দুটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওচিত্রটি প্রকাশ করা হবে। সোয়া ১ ঘণ্টা ব্যাপ্তির এই ভিডিওচিত্রের নাম দেওয়া হয়েছে ‘বহুমাত্রিক সেলিম আল দীন’। নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস ছিল ১৪ জানুয়ারি। দিনটিকে কেন্দ্র করে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ছিল ১৪ জানুয়ারি সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১৭ জানুয়ারি সেলিম আল দীন রচিত নাটক নিমজ্জন পরিবেশন, ১৮ জানুয়ারি সেলিম আল দীনের নাটক বিষয়ক সেমিনার এবং ১৯ জানুয়ারি আমরা প্রথমবারের মতো ভিডিওতে সেলিম আল দীনের নির্বাচিত কয়েকটি নাটকের সংগীত, সংলাপ এবং বর্ণনা নিয়ে একটি ভিডিওচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সময় মতো আমাদের ভিডিওচিত্রটি সম্পন্ন করতে পারিনি। সময়ের অভাব ছিল, প্রস্তুতির অভাব ছিল। তবে গত কয়েক দিন সময় পাওয়ায় আমরা আমাদের কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

সেলিম আল দীনের দীর্ঘদিনের নাট্যসঙ্গী নাসিরুদ্দিন ইউসুফ আরও বলেন, ‘সেলিম আল দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই নাটকের গান, সংলাপ ও বর্ণনা ইত্যাদি পাঠের মধ্য দিয়ে এবং কিছু পুরোনো ছবি, ভিডিও আমরা সংগ্রহ করে একটি এক ঘণ্টা ১৫ মিনিটের ভিডিওচিত্র সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ভিডিওচিত্রটি ৩১ জানুয়ারি রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হবে।’

/ইউএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম