হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুতে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।  

শনিবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ ও বিচার দাবি করেন সংগঠনটির সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের যুবদল নেতা তৌহিদুল ইসলামকে (৪৫) যৌথ বাহিনীর পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর মৃত্যু হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, সাদা পোশাকে যৌথ বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যাওয়ার পর গোমতীপারের গোমতী বিলাশ এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও স্বজনদের বরাতে জানা যায়, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কোনও অস্ত্র থাকার অভিযোগ ছিল না এবং তাকে অজ্ঞাত কারণে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে যায়। পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেও কোনও খোঁজ পাননি। পরবর্তী সময়ে পুলিশ থেকে তাদের জানানো হয়, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তিনি মারা যান। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের সদস্যরা এই মৃত্যুকে পরিকল্পিত ও সন্দেহজনক বলে দাবি করেছেন।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, এ ধরনের ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থি। রাষ্ট্র আটককৃত ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসক এ ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও দ্রুত বিচারিক তদন্ত এবং দায়ীদের যথাযথ আইনানুগ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে। একইসঙ্গে নিহতের পরিবারকে ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) সব ধরনের বিচারবহির্ভূত হত্যার ঘটনায় সরকারের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিতেরও দাবি জানিয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের