শীর্ষ সন্ত্রাসীদের ধরতে নিয়মিত অভিযান চলছে: ডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলছেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে, কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান ও গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, আমরা ইতোমধ্যে পিচ্চি হেলাল ও ইমন গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করেছি।

শীর্ষ সন্ত্রাসীরা কোথায়, আপনারা কী তাদের অবস্থান নিশ্চিত নন— জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও তাদের অবস্থান নিশ্চিত করতে পারিনি। তবে আমাদের শতভাগ চেষ্টা চলছে। পেলেই গ্রেফতার করবো। আমরা সক্রিয় আছি।

নগরবাসীর নিরাপত্তা দিতে কী পুলিশ ব্যর্থ— জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মহানগরীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক রাখা নিয়ে কাজ করছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা দরকার পুলিশ তা করছে। ছিনতাইকারীরা আইনশৃঙ্খলা বিঘ্ন করছে। তাদের যে ছিনতাই প্রচেষ্টা তা রোধ ও গ্রেফতারে ডিবির সবগুলো ইউনিটসহ স্পেশাল টিমগুলো কাজ করছে। আশা করছি খুব দ্রুত সুফল পাবেন নগরবাসী।

উল্লেখ্য, আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে এক যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজন, কোতয়ালীর কোর্ট বিল্ডিংয়ের সামনে স্বর্ণ ছিনতাইয়ে ছয়জন, পল্টনে প্রাইভেটকার চালক সাজু মিয়া হত্যার মূল আসামি ও যাত্রাবাড়ী দনিয়া কলেজ ছাত্র মিনহাজ হত্যায় পাঁচ জনকে গ্রেফতার করে করে ডিবি।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম