সিআরআইয়ে দুদকের অভিযান, ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ক্ষতি করার অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সংস্থার অফিসটি বন্ধ পাওয়া গেছে। তবে সিআরআই’র নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের সন্ধান পেয়েছে দুদক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির অফিসটিতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ঠিকানা অনুযায়ী সরেজমিন গিয়ে অফিসটি বন্ধ পাওয়া যায়।

আক্তার হোসেন জানান, সিআরআই নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নাম উল্লেখ রয়েছে। অভিযানের সময় অফিসটি বন্ধ পাওয়া যায়। যে কারণে প্রতিষ্ঠানটির যেসব ব্যাংকে হিসাব চালু ছিল, সেসব ব্যাংক অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়। 

দুদকের এই মহাপরিচালক আরও বলেন, অভিযানে জানা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআইর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে সিআরআই’র লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযানের নথিপত্র এবং ব্যাংক হিসাবগুলোর লেনদেনের তথ্য বিস্তারিত বিশ্লেষণ করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। 

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি