টিকিট থেকে মেট্রোরেলের আয় ২৪৪ কোটি, যাত্রী বেড়েছে কয়েকগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩

বিদ্যুৎচালিত দ্রুতগতির আধুনিক গণপরিবহন মেট্রোরেল ২০২৩-২৪ অর্থবছরে টিকিট বিক্রি থেকে আয় করেছে ২৪৩ কোটি ৯১ লাখ ৭ হাজার ৬২৫ টাকা। আগের বছর, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে এ আয় ছিল ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উত্তরা মেট্রোরেল ডিপোতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রথম বছর মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালু হয় আগারগাঁও পর্যন্ত, তাই ফ্রিকোয়েন্সিও ছিল কম। তখন দিনে ১০টি ট্রেন চলতো। তবে পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। গত বছর থেকে পুরো রুট চালু হওয়ায় এখন প্রতিদিন ২০০টিরও বেশি ট্রেন চলাচল করছে।’

আবদুর রউফ আরও বলেন, ‘আগে শুক্রবারে মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও এখন তা চালু রয়েছে। ফলে যাত্রীর সংখ্যা এবং রাজস্ব আয় দুটোই বেড়েছে।’

যাত্রী বেড়েছে কয়েকগুণ

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গতকাল (সোমবার) মেট্রোরেলে সর্বোচ্চ ৩ লাখ ৮২ হাজার যাত্রী ভ্রমণ করেছে। অথচ শুরুর দিকে এটি ছিল মাত্র ১৫-২০ হাজার। আমাদের লক্ষ্য হলো— দৈনিক সাড়ে ৫ লাখ যাত্রী পরিবহন করা।’

তিনি বলেন, ‘এই লক্ষ্যে পৌঁছানোর জন্য হেডওয়ে (প্রতি ট্রেনের সময় ব্যবধান) আরও কমানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া, টঙ্গী পর্যন্ত রেলপথ সম্প্রসারিত করা হলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে।’

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম