চকবাজারে ছুরিকাঘাতে নারীসহ আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬

রাজধানীর চকবাজার রহমতগঞ্জ এলাকায় চোরের ছুরিকাঘাতে এক নারীসহ দুই জন আহত হয়েছেন। তারা হলেন- গৃহিণী মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী কসমেটিক দোকান কর্মচারী সেন্টু মিয়া (২৫)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার এসআই হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের সংবাদের মাধ্যমেই সেখান থেকে গণধোলাইয়ের শিকার চোর মুক্তার হোসেনসহ আহত দুই জনকে চিকিৎসার জন্য আজ দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আহত ওই নারীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে। সামান্য আহত সেন্টু ও গণধোলাইয়ের শিকার মুক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতের স্বামী মুরগি ব্যবসায়ী খোকন মিয়া বলেন, রহমতগঞ্জ বড় মাঠের পাশে ছয় তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকেন তারা। মোক্তার হোসেন (২৫) নামের এক প্রতিবেশী রুমের মধ্যে ঢুকে চুরি করতে গেলে আমার স্ত্রী মৌসুমী খাতুন চিৎকার করলে তার পেটে ছুরিকাঘাতে আহত করে। পরে দৌড়ে পালানোর সময় সেন্টু নামের প্রতিবেশী ওই চোরকে ধরতে গেলে তার ডান হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে। সে সময় প্রতিবেশীরা মোক্তার হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি দোকানে ছিলাম। ছেলে-মেয়েরাও বাসার বাহিরে ছিল। এ সুযোগে প্রতিবেশী মুক্তার ঘটনাটি ঘটিয়েছে।

 

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম