নতুন বইয়ের স্টলে ভিড় জমাচ্ছেন পাঠক

ঢাবি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭

অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন আজ। মাসব্যাপী এ মেলায় প্রতিদিন বিভিন্ন প্রকাশনী থেকে আসছে নতুন বই। নতুন বই দেখতে স্টলে ভিড় জমাচ্ছেন পাঠক-দর্শনার্থীরা। আজ বই মেলায় নতুন বই এসেছে ৮০টি। বাংলা একাডেমির জনসংযোগ দফতর ও বই মেলার তথ্য কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বইমেলা ঘুরে দেখা যায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে নতুন বইয়ের স্টলে ঘুরে ঘুরে বই দেখছেন পাঠকেরা। তবে এখনও বেচা-বিক্রি তেমন শুরু হয়নি।

একটি স্টলে বই দেখছিলেন বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী তাসফিয়া জিনাত। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন থেকে নতুন বই দেখে পরে কিনতে সুবিধা হয়। বই দেখে রাখছি, একসময় নির্দিষ্ট স্টলে গিয়ে কিনতে পারবো। পাশাপাশি নতুন নতুন বই দেখতেও ভালো লাগছে।’

বাংলা একাডেমির জনসংযোগ দফতরের দেওয়া তথ্য মতে, বইমেলায় আজ আসা নতুন ৮০টি বইয়ের মধ্যে কবিতার বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। মোট নতুন বইয়ের ২২টি রয়েছে কবিতার বই, গল্প ১১টি, উপন্যাস ১৩টি, প্রবন্ধ দুটি, শিশু সাহিত্য একটি, জীবনী চারটি, রচনাবলি একটি, বিজ্ঞান দুটি, ভ্রমণ একটি, ইতিহাস তিনটি, রাজনীতি চারটি, রচনাবলি একটি, মুক্তিযুদ্ধ তিনটি, নাটক একটি, বিজ্ঞান দুটি, ভ্রমণ একটি, ইতিহাস চারটি, স্বাস্থ্য একটি, ভাষা দুটি, ধর্মীয় একটি, অনুবাদ একটি, সায়েন্স ফিকশন একটি ও অন্যান্য আটটি।

বইমেলায় ড. হাসিনুর রহমান খানের ‘গ্যালাক্টিক ত্রয়ী’ ও ‘সবার জন্য প্রোগ্রামিং’

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাসিনুর রহমান খানের লেখা সয়েন্স ফিকশন ‘গ্যালাক্টিক ত্রয়ী’ ও প্রোগ্রামিং বিষয়ক বই ‘সবার জন্য প্রোগ্রামিং’-এর প্রথম খণ্ড। বই দুটি প্রকাশ করেছে ‘সময় প্রকাশন’।

হাসিনুর রহমান খানের নতুন দুই বই

সায়েন্স ফিকশন ‘গ্যালাক্টিক ত্রয়ী’ নিয়ে লেখক বলেন, ‘এখন হতে ৫০ বা ১০০ বছর পর বিজ্ঞানের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে চাঁদ, মঙ্গল গ্রহ, এক্সোপ্লেনেট এবং অন্য সৌরজগতে তিন বন্ধুর ভ্রমণ কাহিনী নিয়ে লেখা গ্যালাক্টিক ত্রয়ী। তারা প্রত্যেকে মহাকাশ বিজ্ঞানী। দুর্দান্ত সাহসী, অসম্ভব বুদ্ধি, মহাবিশ্ব নিয়ে অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন। ভ্রমণ ও আবিষ্কার পথের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আবারও পৃথিবীতে ফিরে আসা, মহাবিশ্বের অজানা শক্তির সাথে যুদ্ধ, এলিয়েনদের সঙ্গে সাক্ষাৎ, প্রাচীন গুহা আবিষ্কার এমনসব নানাবিধ কল্পকাহিনী নিয়ে লেখা বই এটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নির্ভর এই যুগে প্রোগ্রামিং শেখা তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও উদ্ভাবনী দক্ষতার জন্য প্রস্তুত করে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে বলেও মনে করেন ড. হাসিনুর রহমান খান। এ নিয়ে তার লেখা ‘সবার জন্য প্রোগ্রামিং’-এর প্রথম খণ্ড প্রকাশ হয়েছে। বইটি নিয়ে তিনি বলেন, ‘শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি নির্মাতা হয়ে ওঠার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয় প্রোগ্রামিং। যে যত বেশি আগে থেকে প্রোগ্রামিং শেখা শুরু করে, সে ততই এগিয়ে থাকে। ছোট্ট এই সমীকরণটা আমরা অনেকে বুঝি না, কিংবা বুঝতে বুঝতে সময় পার করে দেই। আগে থেকেই প্রোগ্রামিং শেখার জন্য দারুণ একটা সংগ্রহ হতে পারে এই বইটি।’

বইমেলার আরও কয়েকটি নতুন বই

বইয়ের নাম- পানি লাগবো পানি?

বইয়ের নাম- পানি লাগবো পানি?

বিষয়: কাব্য সংকলন
লেখক: শাহ মো. সফিনূর
প্রচ্ছদ: শফিক মামুন
প্রকাশনী: লেখচিত্র  
মূল্য: ২০০ টাকা

বইয়ের নাম- আপনজনদের স্মৃতিতে জহির রায়হান

বইয়ের নাম- আপনজনদের স্মৃতিতে জহির রায়হান

বিষয়: সাক্ষাৎকার
লেখক: আফরোজা পারভীন
প্রচ্ছদ: নাওয়াজ মারজান
প্রকাশনী: ঐতিহ্য

বইয়ের নাম- বুকের ভেতর অনেক ঝড়

বিষয়: কবিতা   
লেখক: কাশেম খলিল
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশনী: আগামী প্রকাশনী  
মূল্য: ২৫০ টাকা

বইয়ের নাম- জুলাই গণঅভ্যুত্থান 

বইয়ের নাম- জুলাই গণঅভ্যুত্থান 

বিষয়: ইতিহাস
লেখক: আফরোজা খাতুন
প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন
প্রকাশনী: শোভা প্রকাশ
মূল্য: ৩৭৫ টাকা

বইয়ের নাম- চাকরি হবে পরকালে?

বিষয়: উপন্যাস  
লেখক: লিয়াকত হোসেন খান
প্রচ্ছদ: ঐকতান ডিজাইন
প্রকাশনী: ঐকতান 
মূল্য: ২৫০ টাকা

বইয়ের নাম- নক্ষত্র বাড়ি

বিষয়: উপন্যাস
লেখক: সাবেদ আল সাদ
প্রচ্ছদ: লুব্ধক রহমান
প্রকাশনী: মিজান পাবলিশার্স  
মূল্য: ২০০ টাকা

/ইউএস/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম