সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব, আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬

রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘংঘর্ষে সিটি কলেজ শিক্ষার্থীদের হাতে আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, তাদের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন।

সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুই পক্ষই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষেই সরে দাঁড়িয়েছে। কী জন্য এ সংঘর্ষ বেঁধেছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

/আইএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী