জুলাই গণঅভ্যুত্থানের বই নিয়ে আগ্রহ বেশি পাঠকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩০

বইমেলা মানেই পাঠকদের মিলন মেলা, জ্ঞানের উন্মেষ আর মুক্ত চিন্তার উজ্জ্বল প্রকাশ। কিন্তু বইমেলা যখন কোনও বিশেষ বই বা প্রকাশনা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তখন সেটি শুধু পাঠকদের কৌতূহলী করে তোলে না বরং একটি সময়ের সাক্ষ্য বহন করে। বাংলাদেশের ইতিহাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বাংলাদেশের জনগণের কাছে এটি সংগ্রামের প্রতিচিত্র।

জুলাই অভ্যুত্থানের পটভূমি, কারণ, প্রভাব, গণমাধ্যমে ভূমিকা ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন নিয়ে লেখা বইগুলো এবারের বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। বইমেলায় আগত দর্শনার্থীরা এসব বইকে শুধু একটি পৃষ্ঠা আর মলাটের সমষ্টি হিসেবে দেখছেন না বরং তারা এটিকে এক টুকরো ইতিহাস হিসেবে দেখছেন, যা অতীতের ঘটনাকে বুঝতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে সাহায্য করবে।

সরেজমিনে দেখা যায়, বইমেলার বিভিন্ন স্টলে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত বই হাতে নিয়ে পাঠকরা উল্টে-পাল্টে দেখছেন। কেউ উদ্বিগ্ন চোখে বইয়ের মধ্যে ডুবে যাচ্ছেন আবার কেউবা বন্ধুদের নিয়ে আলোচনা করছেন গণঅভ্যুত্থান সংক্রান্ত বইয়ের বিষয়বস্তু সম্পর্কে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমার বাড়ি পুরান ঢাকা হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই নিয়মিত বইমেলায় আসার সুযোগ হয়। প্রতিবছর গল্প বা উপন্যাসের বই কিনলেও এবছর জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত বই কিনবো বলে মেলায় এসেছি। কারণ এই অভ্যুত্থানটা নিজ চোখে দেখেছি। বইয়ের পাতায় যা পড়বো তা বাস্তবিক অর্থে অনুধাবন করতে পারবো। তাই জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত যে সব বই আছে সেসব বই কিনতেই এবার মেলায় আসা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া তিন্নি বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের যে আন্দোলন, সেখানে স্বশরীরে অংশগ্রহণ করেছি। শুনেছি এই গণঅভ্যুত্থান নিয়ে অনেক ধরনের বই লেখা হয়েছে। সে বইগুলোতে সত্যিকারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কিনা, তা ঘুরে ঘুরে দেখছি। কারণ এত বড় একটা অভ্যুত্থান হলো যদি ভালো কোনও গবেষণাধর্মী বই না বের হয়, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে না।

স্টলে দাঁড়িয়ে বই পড়ছেন এক পাঠক

বইমেলায় বিভিন্ন ধরনের প্রকাশনী থেকেই ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বই বের করা হয়েছে। এর মধ্যে অনেকে আছেন পরিণত লেখক। আবার অনেকেই আন্দোলনের সময়কালে নিজের চোখে দেখা দৃশ্যই বইতে তুলে ধরেছেন। অনেকে আবার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকালে যেসব বিষয়ে মুখোমুখি হয়েছেন তা শব্দ আকারে লিপিবদ্ধ করেছেন।

মেলায় আসা ২৪-এর গণঅভ্যুত্থান সংক্রান্ত বইয়ের মধ্যে প্রখ্যাত লেখক হাসনাত আবদুল হাইয়ের লেখা ‘জুলাই ক্যালাইডোস্কোপ’ বইটি এরই মধ্যে পাঠকদের মনে আলোচনার খোরাক জুগিয়েছে। কল্লোল মোস্তফার লেখা ‘জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য’ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে পাঠকদের মনে। এছাড়াও আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইটি সংগ্রহ করতে দেখা যায় মেলায় আসা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কিন্তু জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যতটুকু আশা করেছিলাম ততটুকু পাইনি। স্টল ও প্যাভিলিয়নগুলোতে হাতেগোনা মাত্র কয়েকটি বই জুলাই অভ্যুত্থানের ওপর লেখা, যেটি আরও বেশি হওয়ার প্রয়োজন ছিল। 

এই শিক্ষার্থী আরও বলেন, আমি মনে করি, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সরকারিভাবে গবেষণাধর্মী বই বের করা উচিত। যা পরবর্তী প্রজন্মকে ২৪ শে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে প্রকৃত ধারণা দিবে। একই সাঙ্গে সরকারের খেয়াল রাখা উচিত যেন কেউ এই গণঅভ্যুত্থান সম্পর্কে কোনও ভুল তথ্য না ছড়ায়। কারণ অনেকেই ইতিহাস বিকৃত করার সুযোগে আছে।

বইমেলায় ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বইয়ের চাহিদা কেমন এমন প্রশ্নের জবাবে আদর্শ প্রকাশনীর একজন বিক্রয় কর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান সংক্রান্ত বইগুলো এবারে বইমেলার পরিবেশকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। প্রথম দিন থেকেই এসংক্রান্ত বইয়ের ব্যাপক চাহিদা। সত্যি বলতে এবারের বইমেলায় বুঝতে পারলাম যে পাঠকরা শুধু কবিতা বা গল্পের বই খোঁজেন না— তারা ইতিহাসকে জানতে, বুঝতে এবং সেই আলোচনার অংশ হতে বেশ আগ্রহী।

আদর্শ স্টলে দেখা যায় ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বই নিয়ে ব্যাপক আগ্রহ শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমির হোসেন বলেন, এই বইটি একসময় জুলাই গণঅভ্যুত্থানে সংবাদপত্রের কী ভূমিকা ছিল তার দলিল হয়ে থাকবে। এমন আরও অসংখ্য বই বের করা দরকার। যেটি একটি স্বৈরাচারের পতনের সুস্পষ্ট ইতিহাস বর্ণনা করবে।

‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ সম্পর্কে লেখক আহম্মদ ফয়েজ বলেন, এটি যতটা না বই তার চেয়ে বেশি ঐতিহাসিক প্রামাণ্য দলিল। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাস জুড়ে হয়ে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য ব্যাপক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সময়ে ব্যাপক নিয়ন্ত্রণ ও দলীয় দালালির ফলে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কাগজে ছাপা সংবাদপত্রের গুরুত্ব ক্রমান্বয়ে কমতে থাকলেও ২০২৪ সালের জুলাইয়ে এসে সংবাদপত্র হঠাৎ করেই যেন পুরোনো জৌলুস পেয়েছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা নিয়ে এটিই সম্ভবত প্রথম কোনও বই। এই বইটির মাধ্যমে একজন পাঠক, গবেষক এবং শিক্ষার্থী ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন।

গণঅভ্যুত্থান সম্পর্কিত বইয়ের বিষয়ে আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নিয়ে বিভিন্ন লেখকের অসংখ্য পাণ্ডুলিপি পেয়েছি। কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে ৭০-৮০টি পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করতে পারিনি। তাছাড়া হাতে এবার বেশি সময় ছিল না। তবে আগামী বইমেলায় দর্শনার্থী ও পাঠকেরা জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত আরও বেশি বই দেখতে পাবেন।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম