শ্রম অধিকার প্রতিষ্ঠায় ১১ দফা দাবি বিক্ষুব্ধ নারী সমাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯

নারী শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দফা দাবি জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ক্ষুব্ধ নারী সমাজ’ আয়োজিত এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এসব দাবি তুলে ধরা হয়। কর্মসূচি শেষে তারা একটি মিছিল বের করেন।

নারী অধিকার কর্মীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে– নারী-পুরুষের জন্য সমান ন্যূনতম মজুরি, অপ্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক সব শ্রমিককে আইনি স্বীকৃতি দেওয়া, ৬ মাস বেতন মাতৃত্বকালীন ছুটি ও প্রসূতি সুবিধা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে যৌন নিপীড়নবিরোধী নীতি কার্যকর করা। এছাড়া, ট্রেড ইউনিয়ন গঠনের শর্ত শিথিল, কর্মস্থলে ডে-কেয়ার ও সাশ্রয়ী ক্যান্টিন সুবিধা দেওয়া এবং কৃষি ও মৎস্য খাতে নারী শ্রমিকদের স্বীকৃতি দেওয়া।

নারী গৃহশ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন, যৌনকর্মীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানায় বিক্ষুব্ধ নারী সমাজ। পাশাপাশি, নারীদের শ্রম বাজারে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্রম খাতে নারীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে জাতীয় অর্থনীতিতে তাদের অবদান আরও বাড়বে। তারা সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নারী অধিকার কর্মীরা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম