ছবি তোলায় সাংবাদিকদের ওপর চটলেন সাবেক এমপি শম্ভু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩২

ছবি তালা ও ভিডিও করতে দেখে আদালতচত্বরে সাংবাদিকের ওপর চটেছেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সাংবাদিকদের তিনি বলেন, ‘এতো ছবি উঠাও, কোনও কাম নাই?’

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ আশুলিয়া থানার এক হত্যা মামলায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সকাল সাড়ে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল শম্ভুকে। তখন সাংবাদিকরা তার ছবি তোলেন এবং ভিডিও করতে যান। তা দেখে চটে যান শম্ভু। তিনি বলেন, ‘এতো ছবি উঠাও, কোনও কাম নাই। একবার উঠালেই হয়, এতো ছবি দিয়ে কী হবে?’ 

এরপর শম্ভুকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে কারাগারে নিয়ে যাওয়া হয়।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম