রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত বান্ধবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদ বাবু ব্যাপারি (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বান্ধবী তনিমা আক্তার (২২) আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ডেমরা সুলতানা কামাল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদ বাবু উত্তরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির মার্কেটিং শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং একটি কল সেন্টারে চাকরি করতেন। একই ঘটনায় আহত তনিমা আক্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

ডেমরা থানার এসআই সুজন চন্দ্র রায় জানান, মাহমুদ তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে ১০ চাকার একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ১৫ মিনিটে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত তনিমাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

নিহতের বড় ভাই আরাফাত হোসেন শাওন জানান, মাহমুদ ও তনিমার পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলছিল।

মাহমুদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহাবাদ গ্রামের বোরহান বেপারীর ছেলে। বর্তমানে মিরপুর-১ নম্বরে থাকতেন, বাবা-মা ছিলেন গ্রামের বাড়িতে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

/এআইবি/এবি/এফআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম