ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রুবেল চন্দ্র পাল (৪২) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে মো. জুলহাস আলিসহ কয়েকজন কারারক্ষীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।
মৃত রুবেল চন্দ্র পালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নুরসোনাপুর গ্রামে। বাবার নাম দীলিপ চন্দ্র পাল।









