আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪০

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় সুমন মিয়া(৩২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এরআগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১১ জন দগ্ধ হন। তাদের স্থানীয় হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধ আরও ৯ জন হলেন— মোছা. সূর্য্য বানু(৫৫), মোছা. জহুরা বেগম(৭০), মো. মনির হোসেন(৪৩), সোহেল(৩৮),  শারমিন(২৫), ছামিন মাহমুদ(১৫), মাহাদী(৭), সোয়ায়েদ(৪) ও মোছা. সুরাহা(৩)।

জানা যায়, দুই তলা বাড়ির ওপরের তলায় সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। রাতে তার মা ও ভাই সোহেলের পরিবার বেড়াতে আসেন। রাতে পিঠা বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম