অপারেশন ডেভিল হান্ট: নবম দিনে গ্রেফতার ৫২৯, মোট ৫৩১৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেফতার করা হয়েছে ৯৭৪ জনকে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট ৫ হাজার ৩১৯ জন গ্রেফতার হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে তাদের গ্রেফতারের সময়ে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি শুটার গান, পিস্তলের গুলির খোসা, তাজা কার্তুজ, চাপাতি, রামদা, ছোরা, চাকু, স্টিলের ব্যাটন ও একটি খেলনা পিস্তল উদ্ধার হয়েছে। 

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান। হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম