মোহাম্মদপুরের আলোচিত ‘কবজি কাটা’ আনোয়ার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬

রাজধানীর মোহাম্মদপুরে অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি মো. আনোয়ার হোসেনকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব। সংস্থাটি বলছে, মো. আনোয়ার ‘শ্যুটার আনোয়ার’ ও ‘কবজি কাটা আনোয়ার’ নামেও পরিচিত। সে গত বছর থেকে গা ঢাকা দিয়ে ছিল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে  এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

আনোয়ারের বিরুদ্ধে মানুষের কবজি কেটে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে র‌্যাব জানায়,  কবজি কাটা আনোয়ার বসিলা, নবীনগর, ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় তার বাহিনী নিয়ে গত কয়েক বছর থেকে চাঁদাবাজি ও দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাই করে আসছিলেন। কেউ কোনও বাধা দেওয়ার চেষ্টা করলে সেই ব্যক্তিকে কুপিয়ে দ্রুত আহত করার পর তার হাতের কবজি কেটে নিয়ে উল্লাস করতেন তিনি ও তার সহযোগীরা। গত বছর কয়েকটি ঘটনায় কয়েকজন যুবকের কবজি কেটে আনোয়ার ও তার গ্রুপের সদস্যরা উল্লাস করে। পাশাপাশি সেই দৃশ্য মোবাইলে ধারণ করে শর্ট ভিডিওর প্লাটফর্ম টিকটকে আপলোড করে।

র‌্যাব বলছে, বিষয়টি তাদের দৃষ্টিতে এলে ওই গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু তখন থেকে আনোয়ার পলাতক ছিল। গত বছর থেকে তাকে ধরার জন্য র‌্যাব ও পুলিশের একাধিক সোর্স বিভিন্নভাবে কাজ করছে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম