উত্তরায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, আতঙ্কে যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২

রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক নারী ভুক্তভোগী তার ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভিক্টর পরিবহন নামে একটি বাসে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী এক নারীর ভাষ্যমতে, আজ সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে পাবলিক বাস বেছে নেন। কিন্তু বাসে ওঠার মাত্র দুই মিনিট পরই পরিস্থিতি বদলে যায়।

তিনি আরও লিখেন, বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরও ৫-৬ জন যুবক সাধারণ যাত্রীর মতো বাসে উঠে পড়ে। এরপর হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে বলে, ‘সবাই চুপ, যা আছে বের করে দে।’ মুহূর্তের মধ্যেই তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরিকাঘাতও করে। মাত্র দুই মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা তাদের কাজ সেরে দ্রুত বাস থেকে নেমে যায়।

এ ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে হতবাক হয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বাসটি হাউজ বিল্ডিং থেকে আজমপুর বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই ছিনতাইকারীরা বেশ কয়েকজনের মোবাইল, ওয়ালেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত মেনে পড়ে। তাদের মধ্যে তিন জনের কাছে ছুরি ছিল।’

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহমেদ বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি এবং তদন্ত শুরু করেছি।

উত্তরায় দিনের বেলায় এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ যাত্রীরা ব্যাপক উদ্বিগ্ন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী