উত্তরায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪

রাজধানীর উত্তরা থেকে ওয়াং বু (৩৭) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘ওয়াং বু এক মাস আগে তার সহকর্মীদের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি ৯ বছর ধরে বাংলাদেশে পার্টনারশিপে পাথরের ব্যবসা করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সহকর্মীরা তাকে হত্যা করে। হত্যার পর তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগ করেছে।’

ওসি আরও জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হত্যার পেছনের কারণ ও দোষীদের শনাক্তে কাজ করছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম