কর্মবিরতি স্থগিত, একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা থেকে সরে এসেছেন। ফলে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ডিএমটিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সাবেক এমডি আজ মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন।

আলোচনার পর কর্মচারীরা ৩০ দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে জনবান্ধব সার্ভিস রুলস প্রণয়ন করা হবে।

এদিকে, ডিএমটিসিএলের বিভিন্ন লাইনে প্রেষণে (ডেপুটেশনে) নিয়োজিত কর্মচারীরা জানিয়েছেন, তারা মেট্রোরেল সেবা বিঘ্নিত করার হুমকির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

তারা চান, দ্রুততম সময়ে সমস্যার সমাধান হোক এবং মেট্রোরেল সেবা যেন স্বাভাবিকভাবে চালু থাকে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী