নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয় এবং অর্থ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে। এ সময়ে অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি পুলিশের সহায়তা নিতে চায়, তাহলে সংশ্লিষ্ট থানা বা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে হবে। তবে এস্কর্ট সেবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। 

কন্ট্রোলরুমের যোগাযোগ নম্বর

ফোন: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯ 

মোবাইল: ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬ 

জাতীয় জরুরি সেবা: ৯৯৯ 

নগদ অর্থ বহনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে ডিএমপি। সেগুলো হলো– অর্থ একা বহন না করে বিশ্বস্ত একজন বা একাধিক ব্যক্তিকে সঙ্গে রাখা; রিকশা বা পায়ে হেঁটে না গিয়ে গাড়িতে অর্থ পরিবহন করা; অর্থ সংক্রান্ত তথ্য অপরিচিত বা অনির্ভরযোগ্য ব্যক্তির সঙ্গে শেয়ার না করা; নির্জন পথ এড়িয় ব্যস্ত সড়ক ব্যবহার করা; একটি নির্দিষ্ট পথের পরিবর্তে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার করা; ব্যাগ এমনভাবে বহন করা যাতে বোঝা না যায় সেখানে অর্থ রয়েছে; সন্দেহজনক কেউ অনুসরণ করছে কিনা ব্যাংক থেকে বের হওয়ার পর সতর্ক দৃষ্টি রাখা; সিসি ক্যামেরা সমৃদ্ধ ব্যাংক ও এটিএম বুথ ব্যবহার করা এবং বড় অংকের অর্থ বহনের ক্ষেত্রে পুলিশ এস্কর্ট সেবা গ্রহণ করা।

/এবি/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম