ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে ইতালি দূতাবাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭

ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার করেছে ঢাকায় ইতালি দূতাবাস। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ও ইতালিতে প্রতারণামূলক কার্যক্রম বোঝার এবং শনাক্ত করতে দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়ে সক্রিয়ভাবে অবদান রাখছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি এসব ক্ষেত্রে প্রতারণা সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশ (গার্ডিয়া ডি ফিনানজা) একটি তদন্ত করেছে। এরপর দূতাবাসের দুজন সাকে কর্মীসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের গৃহবন্দি করা হয়।

এতে আরও বলা হয়, এটি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ। একইসঙ্গে এটি অভিবাসীদের নির্যাতন ও প্রতারণা থেকে রক্ষা করার জন্য দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিখুঁত তল্লাশি কার্যক্রমের আরও একটি প্রমাণ

ভিএফএস গ্লোবালের আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কিছু না দিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে ভিসা আবেদনকারীদের আবারও অনুরোধ করেছে দূতাবাস। আবেদনকারীদেরকে আবেদন প্রক্রিয়া সম্পর্কিত যেকোনও অসদাচরণের অভিজ্ঞতা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী নিয়োজিত করার কারণে ভিসা প্রক্রিয়ার  সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান হবে বলে দূতাবাস আত্মবিশ্বাসী।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী