আইনি সহায়তার আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

রাজধানীর ভাটারা থানায় এক নারীকে আইনি সহায়তার আশ্বাস দিয়ে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহরিয়ার কবির সজল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভিকটিমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢাবি) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ওসিসির সমন্বায়ক ডা. সাবিনা ইয়াসমিন জানান, ভিকটিম আজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামীকাল (সোমবার) ফরেনসিকসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।  

ভুক্তভোগী নারী জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর প্রতারণার শিকার হয়ে বিচার চাইতে বিভিন্ন স্থানে ঘুরছিলেন। এই সুযোগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শাহরিয়ার কবির সজল তাকে আইনি সহযোগিতা দেওয়ার কথা বলে ভাটারা থানাধীন তার বাসায় নিয়ে যান। সেখানে তিনি জোরপূর্বক ধর্ষণের শিকার হন এবং কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। 

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত শাহরিয়ার কবির সজলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডিএনএ প্রোফাইলিং ও ফরেনসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ওসিসিতে পাঠানো হয়েছে।  

গ্রেফতার শাহরিয়ার কবির সজল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের দবিরুল ইসলামের ছেলে।  

পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই রিফাত আল আফসানী।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম