মিরপুরে শাহাদাত বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮

রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও মার্কেটে হামলার অভিযোগে মো. আসিফ সিকদারকে (২৫) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ বলছে আসিফ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কথিত শাহাদাত বাহিনীর ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ মিরপুর স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা মার্কেটে ভাঙচুর চালায়। ঘটনার পর স্বাধীন মার্কেটের ম্যানেজার তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর মিরপুর মডেল থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসিফ সিকদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে মিরপুর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ সিকদার স্বীকার করেছে, সে ও তার সহযোগীরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে শাহাদাত বাহিনীর নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে।

গ্রেফতার আসিফ সিকদারকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চাঁদাবাজি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান