মেয়ে নিয়ে কোচিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো মায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০

ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ছিনতাইকারীরা ২ হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার সময় ছিনতাইকারীদের হামলার শিকার হন সীমা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত ৮টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার হোসেন বলেন, ‘আমি ও আমার স্ত্রী আমাদের মেয়েকে কোচিং থেকে আনতে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ ছিনতাইকারীরা এসে আমার স্ত্রীর ওপর হামলা চালায়। তারা তাকে ছুরিকাঘাত করে টাকা ও গয়না ছিনিয়ে নেয়। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেলো না।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী