বিনয় দত্ত’র গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০

বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও সাংবাদিক বিনয় দত্তের গল্পগ্রন্থ ‘দাসের বলি তাসের দেশে’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী। প্রচ্ছদ করেছেন মানব। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের পাঞ্জেরীর প্যাভিলিয়ন ২৯-এ বইটি পাওয়া যাচ্ছে।

বইটিতে ক্ষুরধার অণুগল্প স্থান পেয়েছে। গল্পগুলো ঠিক গল্প নয়, যাপিত জীবনের প্রতিদিনকার দৃশ্যপট যেন। একেক দৃশ্যপটে একেক ধরনের গল্প তুলে ধরা হয়েছে।

গল্পগুলো মূলত জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা, বক্তব্য, সাক্ষাৎকার ও বাস্তব ঘটনার নিরীক্ষে রচনা করা। গল্পগুলোর সময়, কাল, কুশীলব, ঘটনা বেশিরভাগই বাস্তব, কিছুটা কল্পনামিশ্রিত। তবে বুদ্ধিমান পাঠক অনায়াসেই ধরতে পারবেন কতটা কল্পনা আর কতটা বাস্তব।

সত্য ঘটনার মিশেলে এই গল্পগুলো পাঠককে জর্জরিত করবে প্রশ্নবাণে। দাঁড় করাবে ভয়াবহ বাস্তবতার সামনে। এই যন্ত্রণা উপভোগ করতে না চাইলে বইটা এড়িয়ে যাওয়াই মঙ্গল। তবে যারা নতুন স্বাদের গল্প পড়তে চান তাদের সুস্বাগতম ‘দাসের বলি তাসের দেশে’ গল্পগ্রন্থে।

বইটি সম্পর্কে বিনয় দত্ত বলেন, ‘গল্পগুলো বেশ নিরীক্ষাধর্মী। সেটা যেমন নামের ক্ষেত্রে, তেমনি গল্পের বর্ণনায়। প্রতিটি গল্প বিশদ থেকে বিশদতর করা যেত কিন্তু আমি অণুগল্পের শক্তিতে প্রভাবিত হয়ে নিজের অবস্থান শক্ত রেখেছি। পাঠক গল্পগুলো পড়লে নিজেদের অবস্থান যেমন জানবেন, তেমনি বুঝবেন রাষ্ট্রের দায়দায়িত্ব। সর্বোপরি নিরেট গল্প পাঠের আমন্ত্রণ সবাইকে। যা শুধুই গল্প।’

‘দাসের বলি তাসের দেশে’ এটি লেখকের অষ্টম বই। ২০১৭ সালে চৈতন্য থেকে গল্পগ্রন্থ ‘চিলতে মেঘ ও কুহুকেকার গল্প’, ২০১৮ সালে পুথিনিলয় থেকে উপন্যাস ‘অমৃতায়ন’, ২০১৯ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘এই শহর সুবোধদের’, ২০২০ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘আরোপিত এই নগরে’, ২০২২ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘অর্বাচীনের আহ্নিক’, ২০২৩ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘প্রহসনের এক রাত্তির’ এবং ২০২৪ সালে পুথিনিলয় থেকে সমকালীন কথনমালা ‘ভালো রঙের মানুষ চাই’ প্রকাশিত হয়।

তিনি ‘আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার ২০২০’-এ প্রথম স্থান অর্জন।

/এমকেএইচ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি