সাবেক ডিআইজি মোল্যা নজরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩

পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

আকতারুল ইসলাম জানান, দুদকের অনুসন্ধানে পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামের দুই কোটি ৭ লাখ ১ হাজার ৩১৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এরমধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে ৯৪ লাখ ১ হাজার ৮০৭ টাকার।

কয়েক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৩ সালে মোল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে প্রথম দুদক অনুসন্ধান শুরু করলেও পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে সেই অনুসন্ধান কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্যান্য পুলিশ কর্মকর্তার সঙ্গে তার দুর্নীতির অনুসন্ধান পুনরায় শুরু করে দুদক। অনুসন্ধান শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করা হয়।

এরই মধ্যে গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে মোল্যা নজরুল ইসলামকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশান থানা এলাকার কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টা মামলায় রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমি থেকে গত ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 /জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক