রমজানে নতুন করে রাস্তা খোঁড়াখুঁড়ি না করার অনুরোধ ডিএমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩০

রমজান মাসে রাজধানীবাসীর ভোগান্তি লাঘবে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে বিভিন্ন সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে রাস্তা না খোঁড়াখুঁড়ির অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মার্চ (সম্ভাব্য) থেকে রমজান মাস শুরু হবে এবং রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীতে যান চলাচলসহ মার্কেট কেন্দ্রিক জনসাধারণের চলাচল বাড়বে। অধিকাংশ জনসাধারণ সকাল ৭টা থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১০টা থেকে সন্ধ্যার আগেই তাদের কার্যক্রম সম্পাদন করবেন। ফলে রমজান মাসে সড়কে যানবাহনের চাপ অত্যাধিক থাকার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, প্রায়শই লক্ষ্য করা যায় যে, রমজান মাসেও বিভিন্ন সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন ইউটিলিটি সংক্রান্ত কাজে সড়ক কেটে রাখা হয়। ফলে সড়ক সংকুচিত হয়ে যায় এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল বা হাসপাতাল বা মার্কেটে পৌঁছাতে পারে না। এ জনভোগান্তি এড়াতে রমজান মাসে ঢাকা মহানগরীর সড়কগুলো নতুন করে না খোঁড়াখুঁড়ির অনুরোধ রইলো, এটা সমীচীন হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম