রেলওয়ে পূর্বাঞ্চলে বিল-ভাউচার ছাড়া ১০ লাখ টাকা ভ্রমণ বিল উত্তোলন, তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ মার্চ ২০২৫, ০৩:২৮আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৩:২৮

বিল-ভাউচার ছাড়াই সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণ বিল তুলে নেওয়ার অভিযোগ অনুসন্ধানে রেলওয়ে পূর্বাঞ্চলে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২ মার্চ) দুপুরে নগরীর পাহাড়তলীতে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় অভিযোগ সংক্রান্ত রেলের বেশকিছু নথিপত্র জব্দ করা হয়।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম-এ বিল ভাউচার ছাড়াই সাড়ে ১০ লাখ টাকার ভ্রমণ বিল তুলে নেওয়া সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-১ জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম-এর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার দফতর, অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তার দফতর এবং বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার দফতরে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি যাচাই-বাছাই করা হয়। এসময় আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবরে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। 

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এর সহকারী পরিচালক সায়েদ আলম। তিনি বলেন, ‘রেলের কর্মকর্তাদের বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার অভিযোগ পেয়েছিলাম। বিভিন্ন নথিপত্র আমরা দেখেছি। ভাউচার না পেলেও রেজিস্ট্রার খাতায় ভ্রমণ বিল তোলা হয়েছে- এমন প্রমাণ পাওয়া গেছে।’

রেলওয়ে সূত্র জানিয়েছে, রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে বিল-ভাউচার ছাড়াই প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভ্রমণ ব্যয় তুলে নেওয়া হয়েছে। রেলের পরিবহন অডিট অধিদফতরের অডিটে ধরা পড়ে এমন অসঙ্গতি।

গত বছরের ১ ডিসেম্বর ডিসিও বরাবরে ‘অডিট মেমো’র মাধ্যমে বিল-ভাউচার ছাড়া ভ্রমণ ব্যয় তোলার বিষয়টি জানানো হয়।

রেলওয়ের অডিট মেমোতে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থ বছরে বিল-ভাউচার ছাড়াই ভ্রমণ বিল বাবদ ১০ লাখ ৫৮ হাজার ৮৬৮ টাকা তুলে নেওয়া হয়। এতে সরকারের ১০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা ক্ষতি হয়েছে। আইবাস থেকে প্রাপ্ত পরিশোধিত বিল ও ভাউচার পর্যালোচনায় দেখা যায়, অর্থনৈতিক কোড-৩২৪৪১০১ (ভ্রমণ ব্যয়) থেকে বিভিন্ন সময়ে ১০ লাখ ৫৬ হাজার ৮৬৮ পরিশোধ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত কোনও রেকর্ড সংরক্ষণ করা হয়নি, এমনকি সংশ্লিষ্ট দফতরের বিল পাসিং রেডিয়ারেও উক্ত বিলের কোনও এন্ট্রি বা তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের জেনারেল কোড ৮০৭(১) অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারী সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সেরূপ সতর্কতা অবলম্বন করবেন, যেরূপ একজন মিতব্যয়ী ব্যক্তি তার নিজের অর্থ ব্যয় করেন।

/ইউএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম