স্ত্রীসহ ডিএসসিসির সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৫, ১৬:১১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৬:১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ মার্চ) সংস্থাটির ঢাকা জেলার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আকাশ কুমার ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এই সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ- পরিচালক মো. আহসানুল কবীর পলাশ।

অপরদিকে, পপি রানী ভৌমিক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এ অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। পপি রানী ভৌমিক মেসার্স প্রভাতী অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানেরও মালিক।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী