মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাং লিডার’ শয়ন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মার্চ ২০২৫, ১৪:৪১আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪:৪১

রাজধানীর মোহাম্মদপুরে ‘কুখ্যাত কিশোর গ্যাং লিডার ও সন্ত্রাসী’ শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার সঙ্গে আরও দুই সহযোগী রিদয় ও সোহাগকেও আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ভোরে রাজধানীর শের-ই-বাংলা নগর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্টরা জানায়, শয়নের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও অপহরণসহ ১০টি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া, গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের ঘটনায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। সেনাবাহিনীর অভিযানের মাধ্যমে এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়ন। 

সংশ্লিষ্ট এক সেনা কর্মকর্তা জানান, শয়ন দীর্ঘদিন ধরে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছিল। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রীয় মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সে ঢাকা ছেড়ে শেরপুরে পালিয়ে যায়। তবে, সম্প্রতি আগারগাঁও এলাকায় তার সন্ত্রাসী বাহিনী পুনর্গঠনের চেষ্টা শুরু করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।  

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সেনাবাহিনী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দুটি চেকপয়েন্ট স্থাপন করে। এরপর মঙ্গলবার ভোরে মানিক মিয়া এভিনিউতে মোটরসাইকেল চালানোর সময় শয়নকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার দুই সহযোগী রিদয় ও সোহাগকে আগারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারের পর প্রথমে শের-ই-বাংলা নগর থানায় তাদের হস্তান্তর করা হয় এবং পরে শয়নকে আদাবর থানায় স্থানান্তর করা হয়।  

সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানী থেকে সন্ত্রাস নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, কেউ যদি সন্ত্রাসীদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে সেনা ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।  

সংশ্লিষ্টরা মনে করছেন, শয়নের গ্রেফতার ঢাকার কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে বড় ধরনের অগ্রগতি। তার গ্রেফতারের ফলে রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ কমবে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম