বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকর্মীদের হামলায় তিন চিকিৎসক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৫, ২৩:১৬আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২৩:১৬

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকর্মীদের হামলার শিকার হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মঈনুল আলম চাকলাদারসহ তিন চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীরা ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মঈনুল আলম চাকলাদারের কক্ষে হামলার ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়, ডা. ফয়সাল আহম্মেদ, ডা. মো. মশিউর মুসা, ডা. মো. রাব্বী, ডা. ফুয়াদ কাদের এশান, ডা. মাহবুব আলম মন্ডল, ডা. শাহরিয়ার উচ্ছ্বাস, ডা. মুহিব মো. কবির, ডা. মেহনাজ কবীর, ডা. আরমান হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন চিকিৎসক এ হামলায় জড়িত ছিলেন।

জিডিতে ডা. মঈনুল আলম চাকলাদার আরও উল্লেখ করেন, অভিযুক্তরা হঠাৎ তার কক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং তার শার্ট ছিঁড়ে ফেলেন। তার চিৎকার শুনে সহকর্মী ডা. মো. রিফাত মাহমুদ খান এগিয়ে এলে তাকেও হামলাকারীরা মারধর করেন এবং তার পোশাক ছিঁড়ে ফেলেন। এসময় ডা. নুরুন্নাহার ফায়জুর নেছা এগিয়ে আসলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

হাসপাতালের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিয়ে দ্রুত সরে যায়। যাওয়ার সময় তারা রুমের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে, যার ফলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, বাংলাদেশ মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক আহত অবস্থায় থানায় এসে অভিযোগ করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান