গাবতলীতে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ-অভিযান চালাচ্ছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১২:২২আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২:২২

গাবতলী বেড়িবাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়ৎ ঘরসহ আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযান নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৫ মার্চ) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। 

এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দীর্ঘ ধরে তারা সেখানে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করে আসছেন। কোনও সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া হঠাৎ তাদের স্থাপনা উচ্ছেদে নেমেছে ডিএনসিসি।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া আগামী ৯ মার্চ থেকে সাতারকুল-ভাটারা এলাকায় সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নতুন এলাকায় যেভাবে মাঠ ও খাল দখল হচ্ছে, এগুলো বন্ধে রাজউক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। আগামী সপ্তাহে আমরা ৯ মার্চ ভাটারা সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবো।

জানা গেছে, ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার মোট ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেয়া হয়েছে। প্রথম ধাপে ৬টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। ৬টি খালের মধ্যে রয়েছে ডিএনসিসি এলাকার ৪টি খাল- বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি। অন্যদিকে ডিএসসিসি এলাকার ২টি খাল মান্ডা ও কালুনগর রয়েছে। খাল সংস্কার কার্যক্রমের মধ্যে সীমানা নির্ধারণ, খাল পরিষ্কার, পাড় সংরক্ষণসহ ব্লু নেটওয়ার্ক নির্মাণ করা হবে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি